হ্যাকড হওয়ার কথা স্বীকার করেছে এনভিডিয়া রাশিয়ায় ইউক্রেনের সাইবার হামলা

৩ মার্চ, ২০২২ ০৯:০৫  
প্রায় এক সপ্তাহের তদন্তের পর, সাইবার আক্রমণের শিকার হয়ে নিজেদের তথ্য বেহাত হওয়ার কথা স্বীকার করেছে গ্রাফিক চিপ নির্মাতা এনভিডিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেইনের সামরিক উত্তেজনার শুরু থেকেই রাশিয়ার হ্যাকারদের দৌরাত্বের খবর শোনা গেলেও এবার পাল্টে যেতে শুরু করেছে সেই দৃশ্যপট। রাশিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং রেল ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালাচ্ছে ইউক্রেইনের সাইবার যোদ্ধারা। রাশিয়ার গুরুত্বপূল্ণ অবকাঠামোয় সাইবার হামলা চালানোর খবর বার্তাসসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে ইউক্রেইনের বেসামরিক হ্যাকার দলটির মূল সমন্বয়কারী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইগর অশেভ। অশেভ রাশিয়ার সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক অস্ত্রের সরবরাহ ব্যবস্থার উপর সাইবার হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সোমবারেই। রয়টার্সকে অশেভ বলেন, “লক্ষ্য হচ্ছে এই অস্ত্রসরঞ্জাম আমাদের দেশে নিয়ে আসা অসম্ভব করে তোলা।” তার সংগঠিত হ্যাকারদের দল এর মধ্যেই রাশিয়ার কয়েক ডজন সরকারি ও ব্যাংকিং ওয়েবসাইট অকেজো করে দিয়েছে অথবা চেহারা পাল্টে দিয়েছে বলে দাবি করেছেন অশেভ; ক্ষেত্রবিশেষে ওয়েবসাইটের কনটেন্ট পাল্টে পোস্ট করা হয়েছে যুদ্ধের ভয়াবহতার ছবি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এনভিডিয়ার একজন মুখপাত্র বলেছেন, “আমরা জানতে পেরেছি, সিস্টেমে সাইবার হামলা চালিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব তথ্য এবং কর্মচারীদের পরিচয় শনাক্তকরণ ডেটা চুরি করে অনলাইনে সেগুলো ছড়িয়ে দিতে শুরু করেছে আক্রমণকারী। তবে এই সাইবার আক্রমণের সঙ্গে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের সরাসরি কোন সম্পৃক্ততা পাওয়া যায় নি।” পাশাপাশি প্রথম ২৩ ফেব্রুয়ারি প্রথম শনাক্ত হওয়া ওই হামলার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে “কোনো প্রভাব পড়বে না” বলেও পুনর্ব্যক্ত করেছেন মুখপাত্র। সাইবার হামলার এই খবর প্রথম দিয়েছিলো ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।